সরওয়ার কামাল মহেশখালী-১১ই আগষ্ট
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নকে বিভাজন করে নতুন ইউনিয়ন গঠন নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই আগষ্ট দুপুরে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আবু হায়দার। এসময় মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হোসাইন মাসুম, মহেশখালী উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ নোমান হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফিরোজ আহমদ, প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর মাতারবাড়ী ইউনিয়নের প্রশাসনিক বিভাজন, জনসেবা সহজীকরণ, স্থানীয় জনগণের প্রত্যাশা ও সম্ভাব্য নতুন ইউনিয়ন গঠন নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।








































