ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গভীর রাতে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো হাসপাতালে নেওয়ার পর এখন পর্যন্ত ছয়জনের পরিচয় সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। বাকি একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। অপর তিনজনের পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।
পরিচয় শনাক্ত হওয়া নিহতদের তথ্য
-
শর্ণশিষ দত্ত: পিতা দেবাশিস দত্ত। ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া। (জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩)
-
আফসানা শিম্মিন: পিতা মো. আকরাম আলী। ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া। (জন্ম: ৬ জানুয়ারি ১৯৯য়)
-
দেবাশিস দত্ত: পিতা দিলীপ কুমার দত্ত। ঠিকানা: আরুয়াপাড়া, কুষ্টিয়া। (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭)
-
মো. আকরাম আলী: পিতা ইয়াসিন আলী। ঠিকানা: থানাপাড়া, কুষ্টিয়া। (জন্ম: ১৬ জুন ১৯৬২)
-
আহমেদ বাবু: পিতা আদম আলী। ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, ঢাকা। (জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩)
-
সন্দীপ পাসওয়ান (১৯): পিতা প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। ঠিকানা: পিলমউ, গিরিডি, ঝাড়খণ্ড, ভারত।
নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনেরই বাড়ি কুষ্টিয়ায় এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ চলছে।









































