৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে কক্সবাজার জামায়াতের প্রস্তুতি বৈঠক

​১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক করেছে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চকে স্বাগত জানাতে কক্সবাজার শহর থেকে দুপুর ১টায় এবং চকরিয়া থেকে বিকেল ৩টায় দলীয় নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। একই উদ্দেশ্যে ৩ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া ও উখিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ঘোষিত জনদাবি আদায়ের এই কর্মসূচিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​বৈঠকে জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন এবং সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবর৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার: মহেশখালীর ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলকে বিশেষ সম্মাননা