বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ। মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নিজ নিজ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে তাঁরা রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর বহুমাত্রিক শক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব পালনকালে বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

পূর্বের খবরশাপলাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তি খবরউৎসাহ বাড়ায় সরকারের বস্তুনিষ্ঠ উন্নয়ন সংবাদ: তথ্য প্রতিমন্ত্রী