মহেশখালীতে ভার্চুয়ালী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন

সরওয়ার কামাল, মহেশখালী:

​সারাদেশে ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে মহেশখালীতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী দেশব্যাপী এ অভিযানের উদ্বোধন ঘোষণা করার পর মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনেও এর স্থানীয় ভার্চুয়াল শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিক চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, আরএমও ডাঃ আজমল হুদা, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার, সমাজসেবা কর্মকর্তা মোঃ দিদার আলম, সাবরেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, বিএনসিসি, স্কাউট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন মাসব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

পূর্বের খবরমহেশখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত