মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ 

সরওয়ার কামাল মহেশখালী-৩১ই আগষ্ট
মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ৩১ই আগষ্ট দুপুরে হাইজিন কিট বিতরণ করেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কাদের বাবুল, বিএনপি নেতা কায়সার হামিদ মনির, মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
পূর্বের খবরহাসনাতকে নিয়ে বর্ণবাদী স্লোগান: ইসলামী নীতি ও বিধান
পরবর্তি খবরকক্সবাজারে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন