প্রতিটি দায়িত্ব জামায়াতে ইসলামীর কাছে ‘আমানত:নুর আহমদ আনোয়ারী।

 

আবুল কাসেম(মহেশখালী, ককসবাজার)

প্রত্যেকটি দায়িত্ব হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের কাছে একেকটি আমানত,এ আমানত যথাযথ ভাবে পালন করতে হবে।মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় মহেশখালী উপজেলা লিডারশীপ কলেজ হল রুমে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারী বলেন,দায়িত্ব হচ্ছে জামায়াতের কাছে আমানত,পবিত্র কুরান মাজিদের সুরা নিসার ৫৮নং আয়াত উল্লেখ করে বলেন,জামায়াতের দিকে মাজলুম জনগণ থাকিয়ে আছে, কারণ এ দেশের মানুষ সৈরাচার কতৃক নির্যাতিত হয়েছে এবং নব্য সৈরাচারের হাতে জুলুমের শিকার হচ্ছে,ফলে মানুষ একমাত্র আশার প্রদীপ হিসেবে জামায়াতে ইসলামীর দিকে থাকিয়ে আছে। তাই জামায়াতকে জনগণের দায়িত্ব গ্রহণে তৈরি থাকতে হবে।

জাতীয় নির্বাচনে মানুষ যেভাবে
জনসমর্থন দিয়েছে,তা থেকে স্পষ্ট হয়,আগামীতে প্রত্যেকটি নির্বাচনে জামায়াতের প্রার্থীকে মানুষ গ্রহণ করবে।
তিনি আরো বলেন বিজয় সহজে আসেনা।রাসুল (স:)এর মাদানী জীবনে মাত্র ১০বছরে ১০টি গাজওয়া এবং ৪৭ টি সারিয়া যুদ্ধ করেছেন,সুরা আলে ইমরানের ৭২নং আয়াতের উদ্ধৃতি দিয়ে উহুদ যুদ্ধের কথা স্বরণ করে দিয়ে বলেন,কঠিন পরিস্থিতিতে সাহাবায়ে কেরামদের দৃঢ় পদক্ষেপ এর কারণে সেদিন কাফেররা পালিয়ে গিয়েছিল, আর ইসলামের সুমহান বিজয়ের সম্ভাবনা অনেকটা খুলে গিয়েছিল।অতএব জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের ইস্পাত কঠিন পদক্ষেপ নিয়ে সামনে আগাতে হবে।
পরে স্থানীয় নির্বাচনের জন্য ৪টি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করেন, শাপলাপুর ইউনিয়নে জনাব জাকের হোসাইন ককসবাজার জেলা কর্মপরিষদ সদস্য।হোয়ানক ইউনিয়নে মাষ্টার আকতার কামাল উপজেলা জামায়াতের ইসলামি পেশাজীবি সভাপতি,কুতুবজোম ইউনিয়নে এড.রহিম উল্লাহ ও বড় মহেশখালী ইউনিয়নে জাবেদ আল মামুন’কে চুড়ান্ত করা হয়েছে।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের চৌধুরী ককসবাজার জেলা সহকারী সেক্রেটারি,ককস বাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান।উপজেলা জামায়াতের আমির মাষ্টার শামীম ইকবাল ও সেক্রেটারি হাফেজ আব্দু রহীমসহ উপজেলা জামায়াতের দায়িত্বশীলবৃন্ধ।

পূর্বের খবরজালিয়া ও হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী