বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা | প্রেস বিজ্ঞপ্তি | ১৩ অক্টোবর ২০২৫
কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার-৩ (রামু-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, “গরীব দুঃখী মেহনতি মানুষ আজও স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজি অব্যাহত। এ পরিস্থিতি পরিবর্তনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, “আমরা ধনী-দরিদ্রের বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
১৩ অক্টোবর সোমবার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী কর্মসূচিতে তিনি ইউনিয়নের দারিয়ার দীঘির দক্ষিণ পাড়া, মৌলভী বাজার, ভাদিতলা, হালোয়ারখোলা, তুলাবাগান, ধেছুয়া পালং, ধোঁয়া পালং, গোয়ালিয়া স্টেশন, হিমছড়ি ঝর্ণা, আলীর দোকান ও জাদুঘর এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ নুরুল হাকিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোক্তার আহমদ।
সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি ফখরুদ্দীন রাজি। উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ এনায়েত উল্লাহ, যুব বিভাগের সভাপতি ডা. নছরুল্লাহ রায়হান, মাওলানা ফরিদুল আলম, সাবেক মেম্বার ওসমান গনী মেম্বারসহ সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।










































