বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা | প্রেস বিজ্ঞপ্তি | ১৩ অক্টোবর ২০২৫
কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা হবে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশের চেহারা পাল্টে যাবে।”
তিনি আরও বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
১৩ অক্টোবর সোমবার টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, ইউনিয়ন সভাপতি মাওলানা নাছির উদ্দিন, ইসলাম মেম্বার, মাওলানা শওকত আলম ও মাওলানা আব্দুল মান্নানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










































