মহেশখালীতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত 

সরওয়ার কামাল মহেশখালী-১১ই জুন
মহেশখালীতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুন সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চত্রুবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ আবু জাফর মজুমদার, বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। বির্তক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন- মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার রুদ্র, মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক জয়ন শীল। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাজশ শর্মা, সহসভাপতি জন্নাতুল মাওয়া, সদস্য নুরুল আলম। বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহেশখালী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পূর্বের খবরমহেশখালীতে এলজিইডির নির্মাণাধীন ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে আসলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম