মহেশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাপলাপুরে ত্রাণ বিতরণ

আবুল কাসেম | মহেশখালী নিউজ
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহেশখালী দক্ষিণ শাখা।


শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী দক্ষিণ শাখার আমির মাস্টার শামীম ইকবাল, মহেশখালী উত্তর শাখার আমির মাস্টার নজরুল ইসলাম, কক্সবাজার জেলা শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং শাপলাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
পরে অতিথিবৃন্দ শাপলাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

পূর্বের খবরকুতুবজোমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ
পরবর্তি খবরকক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল