কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবু তৈয়ব | কক্সবাজার 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজার শহরের হাসপাতাল রোডস্থ জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাইদুল আলম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, ঈদগাহ উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসান, চকরিয়া পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর সভাপতি আনছারুল করিম, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম, কক্সবাজার সদর উপজেলা সহ-সভাপতি সাইফুল বিন মোক্তার, পর্যটন শাখার সহ-সভাপতি কবির হোছাইন এবং পরিবহন শ্রমিক নেতা মুহাম্মদ শাহ আলম।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্বের খবরমহেশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাপলাপুরে ত্রাণ বিতরণ