বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৮ জুলাই: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে, যাতে দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায়। প্রাথমিক হিসেবে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২১২ কিলোমিটার সড়ক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, খাদ্য, ওষুধ, জ্বালানি ও ত্রাণ পরিবহনের গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, বন্দর ও শিল্পাঞ্চলসংযোগকারী সড়কগুলো আগে সংস্কার করা হবে। স্থায়ী সংস্কারে সময় লাগলে আপাতত অস্থায়ী মেরামতের মাধ্যমে যান চলাচল সচল রাখা হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জলবায়ু-সহনশীল সড়ক নির্মাণে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, উঁচু সড়ক ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে।

পূর্বের খবরবন্যাদুর্গতদের পাশে সরকার, ক্ষয়ক্ষতি জরিপ শেষে পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি খবরকুতুবজোমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ