“জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে”

মহেশখালী কুতুবজোমে ড. হামিদুর রহমান আযাদ

প্রেসবিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অপরিহার্য।

তিনি বলেন, পি.আর. পদ্ধতি (Proportional Representation) অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু দেশের একটি মহল এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে। যারা পিআর বুঝেও না বুঝার ভান করছে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

ড. আযাদ স্মৃতিচারণ করে বলেন, “একসময় তারা কেয়ারটেকার সরকার বুঝতো না। অথচ ১৯৯১ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ১৯৯৬ সালে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাদ দিয়েছিল। কিন্তু গণআন্দোলনের মুখে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়েছিল।”

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শত কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার প্রভাব, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই রোধ হবে। তাই তারা বিষয়টি জানার পরও না জানার ভান করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট কী ছিল তা বোঝার চেষ্টা করুন। অন্যথায় জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান সামনে অপেক্ষা করছে।”

গতকাল (৩০ সেপ্টেম্বর) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তৃণমূল দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী

জেলা সহকারী সেক্রেটারি শামশুল আলম বাহাদুর

জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন

মহেশখালী উপজেলা জামায়াত দক্ষিণের আমীর মাষ্টার শামিম ইকবাল

উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম

কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন

এর আগে বিকেলে তিনি মহেশখালী পৌরসভা ও বড় মহেশখালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,
“মহেশখালী-কুতুবদিয়ার মানুষের মাঝে যুগের পর যুগ ধরে ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান। এই সম্প্রীতি বিনষ্টের জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সদস্য বাবু পরিমল শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরচাঁদাবাজি দমনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
পরবর্তি খবর“বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকবে”