আবু তৈয়ব। কক্সবাজার
কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব লুৎফুর রহমান কাজল গতকাল কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সুলতানের বাসভবনে বিশেষ সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান করেন।
প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় তিনি দোয়া পরিচালনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার ও প্রয়াত নেতার আদর্শ ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন
সাক্ষাৎকালে কক্সবাজার পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক, ৮নং ওয়ার্ড সভাপতি, ৯নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বিরা।
এ সময় লুৎফুর রহমান কাজল বলেন, “প্রয়াত মোহাম্মদ সুলতান ছিলেন কক্সবাজার পৌর ৯নং ওয়ার্ডের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর অবদান কখনো ভোলার নয়। আমরা তাঁর পরিবারের পাশে থাকবো এবং এলাকার উন্নয়নে তাঁর স্বপ্ন পূরণে কাজ করে যাবো।”












































