২০১৮-এর ‘রাতের ভোট’: রিটার্নিং কর্মকর্তা থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিসিএস ২০তম ব্যাচের এবং পদমর্যাদায় যুগ্ম সচিব। তারা দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও এসব কর্মকর্তার বিরুদ্ধে জনবিরোধী ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

আইনি ভিত্তি ও সরকারি নির্দেশনা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, চাকরি আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন বিবেচনা করে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরে যাওয়া ৩২ কর্মকর্তার তালিকা:

১. মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী)

২. মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা)

৩. এস এম অজিয়র রহমান (বরিশাল)

৪. ওয়াহেদুজ্জামান (ফেনী)

৫. মো. শহীদুল ইসলাম (খাগড়াছড়ি)

৬. সরোজ কুমার নাথ (ঝিনাইদহ)

৭. মো. জসিম উদ্দিন (পাবনা)

৮. মোহাম্মদ আব্দুল আহাদ (সুনামগঞ্জ)

৯. মো. কামাল হোসেন (কক্সবাজার)

১০. এ কে এম মামুনুর রশিদ (রাঙামাটি)

১১. অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর)

১২. মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম)

১৩. মো. মিজানুর রহমান (ময়মনসিংহ)

১৪. এ জেড এম নুরুল হক

১৫. কাজী আবু তাহের (শরীয়তপুর)

১৬. মো. শাহরিয়ার (নাটোর)

১৭. মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান)

১৮. মঈনউল ইসলাম (নেত্রকোনা)

১৯. মো. আসলাম হোসেন (কুষ্টিয়া)

২০. আবুল ফজল মীর (কুমিল্লা)

২১. মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর)

২২. এস এম ফেরদৌস (মানিকগঞ্জ)

২৩. গোপাল চন্দ্র দাশ (চুয়াডাঙ্গা)

২৪. নাজিয়া শিরিন (নীলফামারী)

২৫. মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম)

২৬. আনারকলি মাহবুব (শেরপুর)

২৭. মো. হেলাল হোসেন (খুলনা)

২৮. সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী)

২৯. মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (কিশোরগঞ্জ)

৩০. মাহমুদুল কবির মুরাদ (হবিগঞ্জ)

৩১. মো. আলী আকবর

৩২. এস এম আব্দুল কাদের (রাজশাহী)

পূর্বের খবরক্ষমতার লড়াই ও আধিপত্য বিস্তারে বাড়ছে রাজনৈতিক সংঘাত: ২২ মাসে প্রাণ গেল ২১৩ জনের
পরবর্তি খবরএকরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালের পরোয়ানার পর সেনা হেফাজতে ব্রি. জেনারেল মিফতাহ