একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালের পরোয়ানার পর সেনা হেফাজতে ব্রি. জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে রাজনৈতিক চালচিত্রে চাঞ্চল্য সৃষ্টিকারী পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানিয়েছে, অভিযুক্ত সেন কর্মকর্তাকে বর্তমানে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যে প্রেক্ষাপটে এই আইনি পদক্ষেপ:

  • হত্যাকাণ্ডের সময় পদবি: ২০১৮ সালে বহুল আলোচিত টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার সময় তিনি র‍্যাব-৭-এর অধিনায়কের দায়িত্বে ছিলেন এবং তৎকালীন সময়ে তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল।

  • ট্রাইব্যুনালে চার্জশিট ও পরোয়ানা: সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ একরামুল হককে বিচারবহির্ভূত মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে হত্যার অভিযোগে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  • দেশত্যাগে নিষেধাজ্ঞা: ইতিপূর্বে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে।

পূর্বের খবর২০১৮-এর ‘রাতের ভোট’: রিটার্নিং কর্মকর্তা থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
পরবর্তি খবরজিরো টলারেন্স নীতিতে দেশজুড়ে সমন্বিত অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক