মাতারবাড়ীতে টমটম ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

সরওয়ার কামাল, মহেশখালী │ ২৬ অক্টোবর

মহেশখালীর মাতারবাড়ীতে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরা মিয়া (১৬) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে দক্ষিণ মগডেইল এলাকার ডেজিবর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত গুরা মিয়া ওই এলাকার রাজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, টমটমের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ করলে গুরা মিয়া বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্বের খবরমহেশখালীতে অসহায় পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ
পরবর্তি খবর📰 গণমাধ্যমে শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা আসছে: তথ্য উপদেষ্টা