মহেশখালীতে অসহায় পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

সরওয়ার কামাল, মহেশখালী | ২৬ অক্টোবর ২০২৫

জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সুপেয় পানির অভাব মোকাবিলায় মহেশখালী উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের ১০টি অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের উপজেলা ম্যানেজার সোহরাব হোসেন, ফিল্ড অফিসার কহিনুর আক্তার, ও সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথি মোঃ হেদায়েত উল্ল্যাহ বলেন,

> “উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে। বৃষ্টির পানি সংরক্ষণের এ উদ্যোগ এসব পরিবারের জীবনে স্বস্তি ও স্থায়ী সমাধান এনে দেবে।”

পূর্বের খবর⚖️ মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিত প্রাণ ড. হামিদুর রহমান আযাদ
পরবর্তি খবরমাতারবাড়ীতে টমটম ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু