মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ  উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সরওয়ার কামাল মহেশখালী-১৬ই আগষ্ট
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৬ই আগষ্ট সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে  কম্পিউটার অপারেটর মোঃ শাকিবিল্লাহ,র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্টিত হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল চন্দ্র পাল। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ  সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ​সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদার অন্যতম প্রধান ভিত্তি। রূপালী মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে পুরোপুরি স্বনির্ভর করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
​এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পূর্বের খবরস্বাস্থ্য খাতের সংস্কারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী