মহেশখালী, ১ আগস্ট ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় মহেশখালী ইউনিয়নের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালক ও গ্রামভিত্তিক পরিচালকদের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাটি অনুষ্ঠিত হয় বড় মহেশখালী কার্যালয়ে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, কক্সবাজার জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব শামীম ইকবাল, আমির, জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ উপজেলা।
জনাব কামরুল হাসান, সাংগঠনিক সেক্রেটারি, কক্সবাজার শহর।
সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ জালাল উদ্দিন, সভাপতি, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত।
বৈঠকটি সঞ্চালনা করেন মুহাম্মদ এনামুল করিম, সেক্রেটারি, বড় মহেশখালী ইউনিয়ন।
সভায় বক্তারা বলেন, নির্বাচন একটি জাতীয় দায়িত্ব। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানে প্রত্যেক ইউনিয়ন পরিচালক ও গ্রাম পরিচালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রত্যেককে নিজ অবস্থান থেকে সচেতন, সংগঠিত ও সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার এবং ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।










































