“ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে”

প্রেস বিজ্ঞপ্তি, ৩০ জুলাই ২০২৫
পালংখালী ইউনিয়ন জামায়াতের উলামা সমাবেশে জেলা আমীর আনোয়ারী
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমাজে অন্যায়  ও জুলুম দূরীকরণে আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকার জন্য দেশবাসী কৃতজ্ঞ। সততা, ন্যায়-নীতি প্রতিষ্ঠায় উলামায়ে কিরামের ভূমিকা অগ্রগণ্য। যে কোন সংকট ও দুর্যোগে উলামায়ে কেরাম জাতির পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। তাই ৫ আগস্টের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ কে নতুন করে সাজাতে হলে আলেম সমাজ কে এগিয়ে আসতে হবে। জাতির রাহবার হিসেবে আলেম সমাজ এগিয়ে আসলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের বিশ্বাস। জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়ন শাখা আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উলামা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. কবির আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীনের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব, মাওলানা নূরুল আমীন ছিদ্দিকী, হাফিজ মাওলানা শাহ আলম, মাওলানা ইমাম শরীফ প্রমুখ।
পূর্বের খবরমহেশখালীতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ
পরবর্তি খবরজাতীয় নির্বাচন সামনে রেখে বড় মহেশখালী ইউনিয়নে ভোটকেন্দ্র পরিচালক ও গ্রামভিত্তিক পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা