“ইসলামী আদর্শেই শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার গ্যারান্টি”— জেলা আমীর আনোয়ারী

টেকনাফের হ্নীলায় জামায়াতের সহযোগী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “ইসলাম সর্বজনীন ও শান্তির ধর্ম। সমাজ থেকে হানাহানি, বিশৃঙ্খলা ও অনৈতিকতা দূর করতে ইসলামী আদর্শই একমাত্র পথ। মানব রচিত মতবাদ বিশ্বকে যুদ্ধ ও দারিদ্র্যে ঠেলে দিয়েছে, মুক্তির গ্যারান্টি দিতে পারে কেবল ইসলাম।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে এবং জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। উখিয়া-টেকনাফকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদার মুক্ত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত সমাবেশে ওয়ার্ড সভাপতি মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আমীর।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, মাওলানা মফিজুর রহমান মাদানী, ছাত্রশিবির জেলা সভাপতি আবদুর রহিম নুরীসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।

পূর্বের খবরশিক্ষকদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা হবে
পরবর্তি খবর📰 রাজনৈতিক ভোটকেন্দ্র বাতিলের নির্দেশ