মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সরওয়ার কামাল মহেশখালী ২১ জুলাই
মহেশখালী থানা পুলিশের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
২১ জুলাই দুপুরে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতানের নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য দেশকে আরও সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পূর্বের খবরকক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে ‘উই ক্যান কক্সবাজার’: শুরু হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ক্যাম্প
পরবর্তি খবরমহেশখালীতে চলতি অর্থ বছরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ