জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভায় জেলা আমীর আনোয়ারী

 

প্রেস বিজ্ঞপ্তি, ০৬ জুলাই ২০২৬
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভায় জেলা আমীর আনোয়ারী
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে”
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, শ্রমজীবী মানুষ এখনো আমাদের সমাজে অবহিত ও অবমূল্যায়নের শিকার হয়। অথচ তাদের রক্ত ও ঘামের বিনিময়ে এই সমাজ ও সংসারে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। কিন্তু সমাজ ও রাষ্ট্র তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যার কারণে মালিক-শ্রমিক অসন্তোষ ও খারাপ সম্পর্কের সৃষ্টি হয়। অচল হয়ে পড়ে রাষ্ট্রের যন্ত্র ও কলকারখানা। একটি দেশ কে গতিশীল ও পরিশীলিত করে রাখতে হলে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার কোন বিকল্প নেই।
তিনি বলেন, শ্রমজীবী মানুষ তার ন্যায্য মজুরি থেকে ও বঞ্চিত হচ্ছে। নিরাপত্তা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত না হলে দুর্ঘটনা শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করতে হয়, এর জন্য প্রয়োজন ন্যায্যতার ভিত্তিতে মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ। তিনি শ্রমিক কল্যাণের প্রত্যেক দায়িত্বশীল কে শ্রমিকদের উন্নত জীবনমান নিশ্চিত করণে ভূমিকা পালন করার আহ্বান জানান।
 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার  কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর উপরোক্ত কথাগুলো বলেন।  জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে  ৬ জুলাই বিকাল ৩ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম। কার্যনির্বাহী বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সরোয়ারুল ইসলাম প্রমূখ।
পূর্বের খবরমহেশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত