সরওয়ার কামাল মহেশখালী-৩১ অক্টোবর
মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
আব্দুল কুদ্দুছ(পিপিএম) । ৩০ অক্টোবর সকালে
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও রুলস-রেগুলেশনস যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং জোরদারে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানার ওসি আইনশৃংখলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












































