সরওয়ার কামাল মহেশখালী-৬ই জুলাই
মহেশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই জুলাই সকাল ১০ টায় মহেশখালী উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে মহেশখালী উপজেলা (পজীব বিআরডিবি) কর্মকর্তা রুপস খীসার পরিচালনায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন- ফিল্ড অর্গানাইজার মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ নাছির উদ্দীন, বকুল রানী দে, চীনা চাকমা ও হিসাব রক্ষক মোঃ নুরুন্নবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।











































