সরওয়ার কামাল,
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে মতবিনিময় সভা করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
১৮ অক্টোবর বিকেলে তিনি মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার, ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও মাতারবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন,
> “সরকার মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে মহেশখালী রূপ নেবে দেশের অন্যতম উন্নয়ন হাবে। গভীর সমুদ্র বন্দর চালু হলে মহেশখালী হবে ‘দ্বিতীয় সিঙ্গাপুর সিটি’।”










































