কচ্ছপিয়ায় জামায়াতের সম্প্রীতি ও শ্রমিক সমাবেশে ভিপি বাহাদুর

কচ্ছপিয়ায় জামায়াতের সম্প্রীতি ও শ্রমিক সমাবেশে ভিপি বাহাদুর

“সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন”

নিজস্ব প্রতিবেদক │ কক্সবাজার, ১২ অক্টোবর ২০২৫:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সম্প্রীতি, শ্রমিক ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।

তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। আমাদের আছে শত বছরের সম্প্রীতির ইতিহাস। মাঝে মাঝে রাজনৈতিক ও স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই ঐতিহ্যে কালিমা লেপন করা হয়, যা কখনোই গ্রহণযোগ্য নয়।”

ভিপি বাহাদুর আরও বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। আমরা ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখি না। সবাই বাংলাদেশি হিসেবে সমমর্যাদা ও অধিকারে বিশ্বাসী। দুর্নীতি ও দুঃশাসন দূর করে জনগণের অংশগ্রহণে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

সমাবেশে রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ মহসিন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল আলম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোক্তার আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, ও ইউনিয়ন আমীর মুহাম্মদ নাসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবর৫ দফা গণদাবিতে কক্সবাজার জেলা জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
পরবর্তি খবরপ্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই — অধ্যক্ষ আনোয়ারী