🟤 নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার | ১০ অক্টোবর ২০২৫
শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ গঠনে জনগণকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, “আমরা সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের কল্যাণে বিশ্বাসী। দুর্নীতি ও সন্ত্রাসের বিপরীতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। জনগণ যদি দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে শতভাগ উন্নয়নের বরাদ্দ জনগণের জন্যই ব্যয় করব ইনশাআল্লাহ।”
আনোয়ারী আরও বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য কাজ করতে হবে।”
হোয়াইক্যং ইউনিয়নের ৩, ৫ ও ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশটি অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে হোয়াইক্যংয়ের নয়া পাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার হলরুমে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউল আলম, অর্থ সম্পাদক নুরুল আলম, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, ৫নং ওয়ার্ড সভাপতি সিরাজুল মোস্তফা, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।










































