মহেশখালীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারে মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সরওয়ার কামাল মহেশখালী -২৮ সেপ্টেম্বর
মহেশখালীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৫০ পরিবারের মাঝে  ৫০ বান্ডল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন-অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি মোঃ আবদুস সুলতান, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি,মহেশখালী  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল কাদের বাবুল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আ.স.ম জাহেদুল হক নাহিদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন,  মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। ঢেউটিন ও নগদ অর্থের এই সহায়তা তাদের ঘর পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্বের খবরবাইপাস সার্জারির শিশুকে দেখতে হাসপাতালে ইসলামী ব্যাংক কর্মকর্তা ও জামায়াত নেতা
পরবর্তি খবরমহেশখালীতে ২৬ মামলার আসামি চকরিয়ার সাবেক চেয়ারম্যান নবী হোসাইন প্রকাশ (নইব্বা ডাকাত) গ্রেফতার