শিগগিরই অংশীজনদের সাথে সংলাপ শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
সাংবাদিকদের আতুঘরখ্যাত কক্সবাজার প্রেসক্লাবকে স্বৈরাচারের সুবিধাভোগী দালালচক্রের হাত থেকে মুক্ত করতে গঠিত সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম ডিএনএন কার্যালয়ে সচেতন সাংবাদিকদের অংশগ্রহণে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কার কমিটির আহবায়ক, বিশিষ্ট লোকজ গবেষক ও সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—
নতুন সদস্য অন্তর্ভুক্তিতে গড়িমসি দূরীকরণ
স্ব-ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা
অগ্রহণযোগ্য প্রবিধান বাতিল
নতুন গঠনতন্ত্র প্রণয়ন
সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সার্বজনীন কমিটি গঠন
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও বিভক্তি ও ক্ষমতার লোভের কারণে সাংবাদিক সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিভক্তির সুযোগ নিচ্ছে রাজনৈতিক ও সামাজিক দুর্বৃত্তরা, যার ফলে সাংবাদিকরা তাদের ঐক্য ও পেশাগত মর্যাদা হারাচ্ছেন। এখন সময় এসেছে বিভক্তি দূর করে সাংবাদিকদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার।
সভায় উপস্থিত ছিলেন—
সংস্কার কমিটির সচিব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক রুহুল কাদের বাবুল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাশিম, সাবেক সহসভাপতি ও দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সহসভাপতি হুমায়ুন সিকদার, অর্থ সম্পাদক নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর, সমকাল ও বাসস প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, অনলাইন সিবি২৪ নিউজ সম্পাদক মহিউদ্দিন মাহী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শামসুল আলম শ্রাবণ, গণসংযোগ সম্পাদক জাহেদুল ইসলামসহ জেলার অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।










































