“নিরাপদ ও  বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে দাঁড়ি পাল্লা পক্ষে জনমত গঠন করুন “

প্রেস বিজ্ঞপ্তি, ২২ আগস্ট
জালিয়াপালং জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দাঁড়ি পাল্লার পক্ষে জনমত গঠন করতে হবে। আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ও যুবকদের কে কাংখিত বাংলাদেশ উপহার দিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেশ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। তিনি জামায়াতের প্রত্যেক কর্মীকে মানুষের ঘরে ঘরে গিয়ে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের গৃহীত পদক্ষেপ তুলে ধরার জন্য আহ্বান জানান। ২২ আগস্ট জুমাবার জালিয়া পালং ৯ নং ওয়ার্ড আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক নেতা রিদোয়ানুল হক জিশান, ইউনিয়ন নায়েবে আমীর দিদার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতা হাফিজ মুহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, খাইর আহমদ সিকদার, নূরুল আবছার, শাহজাহান সিকদার, ডা. মাওলানা আবুল বাশার প্রমুখ।
পূর্বের খবরকক্সবাজার প্রেসক্লাব সংস্কার কমিটির সভা
পরবর্তি খবরপুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষকদের ২য় দিনের কর্মবিরতি: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত