হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণ, মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সরওয়ার কামাল, মহেশখালী | ১১ আগস্ট

মহেশখালী উপজেলার হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ১১ আগস্ট দুপুরে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহফুজুল হক, মহেশখালী প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা বক্তব্য রাখেন। তারা আটককৃত যুবককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

১০ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছদ্মনাম “রেশমি মনি” নামের ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে তাকে দুপুরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত মোহাম্মদ মনিরকে (এরশাদ উল্লাহর পুত্র) গ্রেপ্তার করে।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিছু তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।

পূর্বের খবরগোলটেবিল আলোচনায় বক্তারা: ৫০ বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠে বিলীন হতে পারে কুতুবদিয়া
পরবর্তি খবরবড় মহেশখালী দেবাঙ্গা পাড়ায় রাতের আঁধারে পান বরজ কেটে নষ্ট — ক্ষতির মুখে কৃষক*