জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত 

 

জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক ২০ জুলাই বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা পূর্বক ভবিষ্যত করণীয় নির্ধারণ, স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থী মনোনয়ন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয়।
বার্তা প্রেরক
আবু মিহরান
জেলা প্রচার বিভাগ।
পূর্বের খবরমাতারবাড়িতে ভিটেমাটি রক্ষায় রাজপথে মানুষ, চাই স্থায়ী বেড়িবাঁধ ও বাস্তুচ্যুতদের পুনর্বাসন
পরবর্তি খবরদূর্যোগের আশ্রয় কেন্দ্রেগুলোর বেহাল দশা: দূর্ঘটনার আশঙ্কা