হরমুজ নিয়ে ট্রাম্পের হুমকি, কড়া জবাব ইরানের

ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’
তিনি আরও বলেন, ‘টুইট, বিমানবাহী রণতরি, আদেশ কিংবা নির্বাচনি ভাষণ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না। ইরান হুমকিতে ভীত হয় না, শক্তি প্রদর্শনেও দমে যায় না।’
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন গারিবাবাদি। তাঁর দাবি, এই জলপথ ‘শুধুমাত্র ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে’।
গারিবাবাদি আরও বলেন, ‘যতক্ষণ আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করবেন এবং বিভ্রমে ডুবে থাকবেন, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে।’
এর আগে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াত করে।

পূর্বের খবরহাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান: দ্য ট্রিবিউন
পরবর্তি খবরভোর থেকে লাইনে, দুপুরেও গ্যাসের দেখা নেই—সিএনজি সংকটে চরম ভোগান্তি