মহেশখালীর পাহাড়ে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

সরওয়ার কামাল, মহেশখালী | ১১ সেপ্টেম্বর

মহেশখালীর কালারমারছড়ার গহীন পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৫ এর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

সকাল থেকে টানা ছয় ঘণ্টা অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের আস্তানা থেকে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬টি শর্টগানের কার্তুজ, ২১টি রাইফেলের তাজা গুলি ও ৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া একাধিক টংঘর পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তারেক চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসীরা মাছের ঘের দখল, চাঁদাবাজি, খুন ও ডাকাতির মতো অপরাধ করে আসছে। সম্প্রতি ব্যবসায়ী তোফায়েল আহমদ মাতাব্বরকে অপহরণের পর হত্যা করা হয়। এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

র‍্যাব-১৫ সিও কামরুল হাসান বলেন, সরকারের কয়লাবিদ্যুৎ ও এসপিএম মেগাপ্রকল্পসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

পূর্বের খবরমহেশখালীতে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তি খবর“দাঁড়িপাল্লার বিজয়ই শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ নিশ্চিত করবে”