প্রেস বিজ্ঞপ্তি (২)
১২ সেপ্টেম্বর ২০২৫
খুনিয়াপালং প্রতিনিধি সমাবেশে ভিপি বাহাদুরের অঙ্গীকার
খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিনিধি সমাবেশে উপস্থিত হয়ে কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) এক আবেগঘন বক্তৃতায় বলেন—
“বাংলাদেশের মানুষ দারিদ্রমুক্ত, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে। এ স্বপ্ন পূরণে আমাদের প্রয়োজন সৎ, সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করা অপরিহার্য।”
তিনি আরও আহ্বান জানান—
“দেশপ্রেমিক সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বিজয় মানে হবে শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”
কেন্দ্র পরিচালক মোক্তার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মোহাম্মদ হারুন, ইউনিয়ন সভাপতি ফখরুদ্দিন রাজী, হাফেজ মাওলানা ফরিদুল আলম, মাওলানা এনায়েত উল্লাহ, ডা. নসরুল্লাহ রায়হান, মাওলানা ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।










































