মহেশখালীতে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহেশখালী পৌরসভার ৮নং ওয়ার্ড কেন্দ্র আল জামিয়া ইসলামি গোরকঘাটা মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসেন।
আলোচনায় বক্তারা আসন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।











































