সরওয়ার কামাল, মহেশখালী | ৩ অক্টোবর
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত আইল্যান্ড হেলথ কেয়ার ও মহেশখালী প্যাথলজিসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেডিকেল টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতি এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন,
> “স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
অভিযানে মহেশখালী থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।











































