*তারিখ:* ৪ সেপ্টেম্বর ২০২৫
*প্রতিনিধি: শাহেদুল ইসলাম, ছোট মহেশখালী*বাংলাদেশ জামায়াতে ইসলামের ছোট মহেশখালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোঃ সোহেল এবং ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার কামাল।
তারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটার হামিদুর রহমান আজাদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করেন।
রোগীদের মধ্যে ছিলেন ছোট মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আনসার এবং ৫ নম্বর ওয়ার্ডের মোঃ তুহিন, যাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দ তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, সমবেদনা জানান,চিকিৎসকদের সাথে আলোচনা করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “রোগী দেখতে যাওয়া শুধু সামাজিক দায়িত্বই নয়, ইসলামী মূল্যবোধের প্রতিফলনও।”
এ ধরনের মানবিক উদ্যোগের জন্য এলাকার সাধারণ মানুষ জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।












































