সরওয়ার কামাল, মহেশখালী | ২৮ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসা মহেশখালীর কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ তারেক (২২) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) ভোরে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার উত্তর-পশ্চিমের ষাইট্টা ঘোনার একটি চিংড়ি ঘের থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একনলা বন্দুক, দুটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার অপর দুই সহযোগী হলেন মোহাম্মদ ফারুক (১৯) ও সালাহউদ্দিন (২৬)।
থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি মঞ্জুরুল হক বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা তারেকসহ কয়েকজন সন্ত্রাসীকে ধরতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসছিল। অবশেষে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, কালারমারছড়ায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রেফতার তারেকের বিরুদ্ধে ৪টি অস্ত্র মামলা ও একটি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।











































