কক্সবাজার, ২৮ অক্টোবর ২০২৫:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আজও এর বিচার না হওয়ায় জাতির মাঝে গভীর ক্ষোভ বিরাজ করছে।” তিনি সংঘাত ও রাজনৈতিক সহিংসতা রোধে সকল দলের সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান।
শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।










































