মহেশখালীতে গোরকঘাটা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা

সরওয়ার কামাল মহেশখালী ২৫ জুলাই
কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৫ জুলাই দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ ও মাওলানা এরফান উল্লাহ সহ আনসার সদস্যদের টিম।
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৩ জনকে ৩টি পৃথক মামলায় মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

পূর্বের খবর“জুলাই গণ-অভ্যুত্থান আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করেছে”
পরবর্তি খবরসেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার, নতুন অর্থনৈতিক সম্ভাবনার কথা বললেন প্রধানমন্ত্রী