জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়, ডেঙ্গুতে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

ডেস্ক রিপোর্ট:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের লক্ষণ আলাদা করে বুঝে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।
বিশেষজ্ঞদের ভাষ্য, সাধারণ জ্বরে শুধু প্যারাসিটামল সেবন করা যেতে পারে। তবে জ্বরের সঙ্গে মাথাব্যথা, সারা শরীর ও গিঁটে ব্যথা, কিংবা শরীরে র‍্যাশ দেখা দিলে তা ডেঙ্গুর লক্ষণ হতে পারে। এ অবস্থায় অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নেওয়াই নিরাপদ। বিশেষ করে শিশুদের পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ানো এবং বাইরে গেলে পুরো শরীর ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো। বর্তমানে করোনা, ডেঙ্গু ও অন্যান্য ভাইরাসজনিত রোগ একসঙ্গে বাড়ায় সচেতনতা আরও জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৯১১ জন।

পূর্বের খবরসেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার, নতুন অর্থনৈতিক সম্ভাবনার কথা বললেন প্রধানমন্ত্রী