ঢাকা:
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, কমিশনের প্রতিনিধিরা দুপুরে প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশপত্র তুলে দেন।
সুপারিশ হস্তান্তরের পর জুলাই সনদ বাস্তবায়নের বিস্তারিত জানাতে আজ বিকেল ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ।










































