“নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই “

প্রেস রিলিজ –

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আরববিশ্বে রাসূল সা.-এর আগমনের পূর্বে সামাজিক বিশৃঙ্খলা, খুন-ধর্ষণ, ব্যাভিচার ও সন্ত্রাসে নিমজ্জিত ছিল। মানুষের অধিকার ও নিরাপত্তা বলতে কিছুই ছিল না। নারীর অধিকার ও মর্যাদা ধুলায় মিশে ছিল। যেটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতে হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকের প্রেক্ষাপটেও সমাজে অস্থিরতা, ব্যাভিচার ও নারীর মর্যাদা প্রশ্নবিদ্ধ। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। ন্যায়বিচার ও মানবাধিকারের চরম অধঃপতনের কারণে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এই নব্য জাহেলিয়াত থেকে মুক্তি পেতে হলে ইসলামী অনুশাসনের দিকে ফিরে যেতে হবে। ইসলামী জীবন পদ্ধতিই পারে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। মাহে রামাদান প্রতি বছর আমাদের সেই আহ্বান জানিয়ে দেয়। ৬ মার্চ হ্নিলা ইউনিয়ন লেদা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, হ্নিলা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইবরাহিম, মাওলানা আবুল হাশেম, মাওলানা জামাল উদ্দিন ও জাফরুল ইসলাম প্রমুখ।

 

পূর্বের খবরসংবিধানের অজুহাতে জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে সরকার: ড. হামিদুর রহমান আযাদ
পরবর্তি খবর“মানবতার মুক্তির বারতা দিতে মাহে রমাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” —জেলা আমীর আনোয়ারী।