কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন- চেয়ারম্যান আবু আহমেদ 

সরওয়ার কামাল মহেশখালী ২৩ জুলাই
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
২৩ জুলাই দুপুরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ  বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সচিব আনন্দ কুমার বড়ুয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য দেশকে আরও সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পূর্বের খবরস্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের পরিকল্পনা ইসির
পরবর্তি খবরকক্সবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি: আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছেন মানুষ, প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে