কক্সবাজারে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি | ১৫ আগস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য”।

ওয়ার্ড সভাপতি মনজুরুল হাসানের সভাপতিত্বে ও যুবনেতা শেখ সাঈদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টেকনাফে বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সহযোগী সম্মেলন
টেকনাফ প্রতিনিধি | ১৫ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫নং আংশিক ও ৬নং ওয়ার্ডে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকালে জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে”।

সভায় ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলাম ৪৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন, যেখানে ছৈয়দুর রহমান প্রধান পরিচালক ও হাফেজ দেলোয়ার হোসেন সদস্য সচিব হন। সভাপতিত্ব করেন মাস্টার এরশাদুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেন।

পূর্বের খবরজামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ
পরবর্তি খবরশিক্ষকদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা হবে