প্রেস বিজ্ঞপ্তি, ০৯ আগস্ট ২০২৫
মহেশখালী উপজেলা রুকন সম্মেলনে জেলা আমীর আনোয়ারী
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশে থাকবেনা ধর্ম ও বর্ণের পার্থক্য। থাকবেনা বিভেদ ও বিভক্তি। সকলের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সোচ্চার কণ্ঠ ধ্বনিত-প্রতিধ্বনিত হবে শহর থেকে গ্রামে। আমরা নিজেরা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত নাই। নতুন বাংলাদেশে কাউকে দুর্নীতি ও অনিয়ম করতে দিব না।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে অন্যায়-অবিচার ও জুলুম- নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে জনমত গঠন করে আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা পালন করতে হবে।
৯ আগস্ট শনিবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম,
জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, মহেশখালী দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উত্তর সেক্রেটারি মাওলানা বশির আহমদ, দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিম।










































